২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্ত ভাইকে পুলিশে সোপর্দ করলো বোনরা

ঝালকাঠিতে শনিবার এক মাদকাসক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছে তারই দুই বোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

শহীদুল হক তুহিন (৪০) কে সদর থানায় এসে পুলিশের হাতে তুলে দেয় তার দুই বোন-মনোয়ারা বেগম এবং জাকিয়া বেগম। পরে আদালত থেকে তুহিনকে জেলখানায় নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তুহিনের দুই বোন সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক। সাত বছর আগে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হবার পর তুহিন বোনদের বাসায় থাকতো। নেশার টাকার জন্য সে বোনদের জ্বালাতন করতো। এতে বোনরা অতিষ্ঠ হয়ে ভাইকে পুলিশে সোপর্দ করে।