২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গণপিটুনিতে ২ চরমপন্থী নিহত

সিরাজগঞ্জ-পাবনা সীমান্তবর্তী আগ-ইজন্তাহার গ্রামে গণপিটুনিতে দুই চরমপন্থী সন্ত্রাসী নিহত হয়েছে বলে শুক্রবার পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 12:27 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১ টায় গ্রামের শমসুল ইসলাম মাস্টারের বাড়িতে চার যুবক নিজেদের সর্বহারা দলের সদস্য পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। এসময় শামসুল ইসলাম চিৎকার শুরু করে। পরে গ্রামের মসজিদের মাইকযোগে গ্রামবাসীদের জানানো হলে গ্রামবাসীরা এগিয়ে আসে। এসময়ে চরমপন্থীরা ফাঁকা গ্রলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুইজন গ্রামবাসীর হাতে ধরা পড়ে। এসময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই দুই চরমপন্থী নিহত হয়। তাদের অপর দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

নিহতদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকালে পাবনার ফরিদপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।