আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শান্তি দিবস ২০০৫ উপলক্ষে ঢাকায় বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সাউথ এশিয়া পার্টনারশীপ (স্যাপ)-বাংলাদেশ শান্তির পক্ষে সকলকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করে। শোভাযাত্রাটি সকাল সাড়ে ন’টায় শিশু একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জাতীয় যাদুঘরে গিয়ে শেষ হয়।
গণস্বাস্থ্য কেন্দ্র, অধিকার, পদক্ষেপ, কোস্টাল নেটওয়ার্ক সদস্যসহ এনজিও প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন।
এতে নেতৃত্ব দেন স্যাপ-বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ নূরুল আলম এবং কর্মসূচি সমন্বয়ক নাদিরা মল্লি¬ক। শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশসহ সারা বিশ্বের নেতৃবৃন্দের কাছে সামরিক ব্যয় হ্রাসের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বিশ্বে ১০ ভাগ সামরিক ব্যয় হ্রাসের মাধ্যমে যে সম্পদ আহরণ করা যাবে, তা দিয়ে বিশ্বের ৮০ কোটি অভুক্ত লোকের মুখে আহার তুলে দেয়া সম্ভব অথবা বিশ্বের সকল শিশুর শিক্ষার ব্যবস্থা করা এবং পুষ্টিহীনতা দূর করা সম্ভব।
