২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিষ প্রয়োগে প্রকৌশলীকে হত্যা করেছে স্ত্রী

বরিশালে খাদ্যে বিষ মিশিয়ে এক নৌ প্রকৌশলীকে তার স্ত্রী হত্যা করেছে বলে প্রমান পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পুলিশ সূত্র জানায়, গত ১৪ জুলাই রাতে স্ত্রী মুক্তি রাণীকে সঙ্গে নিয়ে প্রকৌশলী সুধীর রঞ্জন হালদার (৩৫) ঢাকা থেকে গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়ার উদ্দেশ্যে লঞ্চযোগে রওনা হয়। রাতে তারা দুজনই স্যান্ডউইচ খায়। এরপর থেকেই সুধীর রঞ্জনের বার বার বমি এবং পাতলা পায়খানা হতে থাকে।

পরদিন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বিকেলে তার মৃত্যু ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ সুধীরের মৃত্যুকে ডায়রিয়া জনিত উল্লেখ করে ছাড়পত্র দেয়।

কিন্তু নিহতের বড় ভাই সুবোধ চন্দ্র হালদার সুধীর রঞ্জনের মৃত্যুকে অস্বাভাবিক দাবি করলে আগৈলঝড়া থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ময়না তদন্ত রিপোর্টে সুধীরকে বিষ প্রয়োগে হত্যার প্রমান পাওয়া যায়।

এরপর ২০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই বাদী হয়ে সুধীরের স্ত্রী ও তার পরিবারের ছয় জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।