রাজবাড়ীতে চরমপন্থীদের গুলিতে একজন নিহত
জেলার গোয়ালন্দ উপজেলার বেথুরী গ্রামে অজ্ঞাত চরমপন্থীদের গুলিতে মঙ্গলবার রাতে একজন নিহত হয়েছে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।
রাত সাড়ে আটটার দিকে সংঘটিত এ ঘটনায় ইয়াকুব আলী বেপারী (২৫) নামে একজন ঘটনাস্থলেই নিহত এবং তার সঙ্গী নুরু মিয়া আহত হয়। নুরু মিয়াকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত ইয়াকুর তার বন্ধু নুরুকে নিয়ে সন্তান সম্ভবা স্ত্রীকে দেখতে বেথুরী গ্রামে শ্বশুর বাড়িতে যায়। এ সময় একদল চরমপন্থী সন্ত্রাসী তাদের ওপর গুলি বর্ষণ করলে ইয়াকুব নিহত হয়।
তাদের উভয়ের বাড়ি দৌলতদিয়া ফেরী ঘাট সংলগ্ন এলাকায়।
রাত সাড়ে এগারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বা থানায় মামলাও হয়নি।
