২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ সেপ্টেম্বরের ঘটনায় ভারতের উদ্বেগ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারের স্ত্রীকে লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারত সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ভারতীয় পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঢাকায় গত ১৫ সেপ্টেম্বর ভারতীয় ডেপুটি হাই কমিশনারের স্ত্রীকে লাঞ্ছনার যে ঘটনা ঘটেছে, তাতে ভারত সরকার ব্যথিত। ভারত সরকার নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এবং ঢাকায় বাংলাদেশ সরকারের কাছে এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।