২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নদ-নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে : ২৪টি গ্রাম প্লাবিত

কুলনায় নদ-নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় রোববার দাকোপ ও কয়রা উপজেলার আরও ২৪টি গ্রাম প্লাবিত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সূত্র জানায়, পশুর নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় দাকোপ উপজেলার ১৯টি গ্রাম প্লাবিত হয়। রোববার সকালে পানি বৃদ্ধি পাওয়ায় ওয়াপদা ডিঙ্গিয়ে বেড়িবাঁধ এলাকা প্লাবিত হয়।

এতে উপজেলার লাউডোব, সুতারখালি, চুনকুড়ি, নলিয়ান, ভিটেভাঙ্গা, মৌখালি, জয়নগর, উত্তর জয়নগরসহ ১৯টি গ্রাম প্লাবিত হয়।

পশুর ও শিবসা নদীর পানি ৩ থেকে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে ওয়াপদা সড়কে বিশাল ফাটল দেখা দিয়েছে। জোয়ারের পানি প্রবেশ করে কয়েকশ’ বিঘা আমন ধানের ক্ষেত সম্পূর্ন নষ্ট হয়ে গেছে। এছাড়াও প্লাবিত এলাকায় পুকুর ও মাছের ঘের সম্পূর্ণ তলিয়ে গেছে।

এদিকে কয়রা উপজেলায় সাতবাড়িয়া নদীর পানির প্রবল চাপে দক্ষিণ বেতকাশির স্লুইচ গেট ভেঙ্গে যাওয়ায় নতুন করে পাঁচটি গ্রাম প্লাবিত হয়।

রোববার সকাল ১০টা থেকে পানি বাড়তে থাকে। এতে উপজেলার হরিহরপুর, হলদে বুনিয়া, গাতির বেড়ী, বিনাপানিসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়। উপজেলার ওয়াপদা সড়কও এখন পানির নিচে।

প্লাবিত অঞ্চলের মানুষ স্থানীয় আশ্রয় কেন্দ্র ও উচু স্থানে আশ্রয় নিয়েছে।