২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে এক বৃদ্ধের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহর এলাকা থেকে পুলিশ আলতাফ হোসেন নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

স্থানীয় সূত্র জানিয়েছে, পৌর এলাকার নয়াগোলা গ্রামের আইয়ুব আলীর ছেলে আলতাফ হোসেন গত শক্রবার ধানক্ষেতে পানি দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রোববার স্থানীয় লোকজন তার লাশ ধানক্ষেতে দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপরে সদর থানায় একটি মামলা হয়েছে।