২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মধু পূর্ণিমা পালিত

চিরাচরিত প্রথার মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার বৌদ্ধদের অন্যতম প্রধান উৎসব মধু পূর্ণিমা পালিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

মধু পূর্ণিমায় ভারতের পারিলিয়া বনে একটি বানর বুদ্ধকে মধু উপহার দেয় এবং অপর এক হাতি তার সেবা করে। এই স্মৃতি স্মরণে বৌদ্ধ সম্প্রদায় প্রতি বছর মধু পূর্ণিমা পালন করে।

ত্রিপিটক পাঠ, আলোচনা সভা, শীল গ্রহণ, মধু প্রদান, রক্তদানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সকল বিহার এবং বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠানে এই উৎসব পালিত হয়।