লক্ষ্মীপুরে ঝড়ে ১ জন নিহত, আহত শতাধিক
লক্ষ্মীপুরের রায়পুরে শুক্রবার রাতে প্রচন্ড ঝড়ে ঘরচাপা পড়ে আবুল মহাজন (৬১) নামে এক ব্যক্তি নিহত এবং অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে।
ঝড়ে বিধ্বস্ত হয়েছে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি। উপড়ে পড়েছে হাজার হাজার গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পানের বরজ।
আহতদের রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, গাছের নিচে চাপা পড়ে আহত আবদুল মালেকের (৩০) অবস্থা বর্তমানে আশংকাজনক। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
