২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশুরামে চাঁদা না পেয়ে পরিবহন শ্রমিকদের ওপর হামলা, আহত ১০

ফেনী জেলার পরশুরামে চাঁদা না পেয়ে একদল সন্ত্রাসী শনিবার স্থানীয় পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালালে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সন্ত্রাসীরা এসময় শ্রমিক ইউনিয়ন কার্যালয় ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শী এবং শ্রমিক সংগঠন সূত্র জানায়, স্থানীয় কামাল ও তাহেরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী সকালে পরশুরাম বাজার সংলগ্ন প্রধান বাসস্ট্যান্ডে এসে পরিবহন শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। এসময় শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকার করে।

পরে বিকেলে তাহের ও কামালের লোকজন পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে বাস চালক মিন্টু, দুলাল, সোলেমানসহ কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়।

এ ঘটনার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল, সমাবেশ করে শ্রমিকরা। সমাবেশে শ্রমিক নেতারা শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

এ ঘটনায় পরশুরাম সড়কে বিকেল তিনটায় যান চলাচল বন্ধ হয়ে যায়।