২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও পাকিস্তান থেকে টেক্সটাইল পণ্য আমদানিতে ভারত শুল্ক কমাবে

ভারত সরকার শুল্ক হার কমিয়ে অধিক হারে বাংলাদেশ ও পাকিস্তান থেকে টেক্সটাইল পণ্য আমদানির পরিকল্পনা করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ভারতীয় সরকারি সুত্রে জানা যায় ২৭১ টি বিভিন্ন টেক্সটাইল পণ্যের উপর শতকরা ৬০-৭০ ভাগ শুল্ক কমানোর একটি খসড়া প্রস্তাব আনা হয়েছে। যেটি সম্ভবত আগামী সপ্তাহে অর্থ ও বানিজ্য সম্পর্ক কমিটিতে উত্থাপন করা হবে।

এই প্রস্তাবনা অনুমোদিত হলে ভারতে পাকিস্তান ও বাংলাদেশী পণ্যের বাজারের ব্যাপক প্রসার ঘটবে।

বর্তমানে ভারত টেক্সটাইল পণ্যের উপর শতকরা ৩২ ভাগ আমদানি শুল্ক আদায় করে।