কৌন বনেগা ক্রোড়পতি : কোটি রূপি জিতলেন কাজল-অজয়
ভারতের জনপ্রিয় গেম শো কৌন বনেগা ক্রোড়পতির দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এক কোটি রূপি জিতেছেন ভারতীয় তারকা দম্পতি অজয় দেবগন এবং কাজল।
স্টার প্লাসে রোববার এ অনুষ্ঠান সম্প্রচারিত হবে।
ভারতীয় সিনেমা জগতের পথিকৃত অমিতাভ বচ্চনের পরিচালনায় অনুষ্ঠিত এ কুইজ অনুষ্ঠানটি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়।
প্রথমে কেবল অজয় দেবগনকে প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন সিদ্ধান্ত নেন, যদি অজয়-কাজল দম্পতিকে একত্রে অনুষ্ঠানে হাজির করা যায়, তাহলে আরও চমৎকার হয়ে উঠবে অনুষ্ঠানটি। পরে অমিতাভের আগ্রহেই স্বামী অজয়ের সঙ্গে অনুষ্ঠানে হাজির হন কাজল।
অমিতাভ বচ্চন ভারতের একটি সংবাদ সংস্থাকে বলেন, ‘কৌন বনেগা ক্রোড়পতিতে কাজল ও অজয়ের উপস্থিতি সত্যিই চমৎকার ছিল। কাজল খুবই চঞ্চল স্বভাবের এবং অজয় ঠিক তার বিপরীত। তারা খুবই ভালভাবে তাদের ব্যক্তিত্বের সমন্বয় সাধন করেছে এবং পুরস্কার জিতে নিয়েছে।’
