২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপান ত্যাগে ভ্যাকসিন

আপনি কি একজন চেইন স্মোকার ? কিছুতেই কি এই অভ্যাস ত্যাগ করতে পারছেন না?

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 02:40 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

চিন্তার কিছু নেই অপনাকে সাহায্য করবে অ্যান্টি নিকোটিন ইনজেকশন সিওয়াইটি ০০২।

সুইস বিজ্ঞানীদের উদ্ভাবিত এই ভ্যাকসিন পাচ বছরের মধ্যেই আপনি বজারে পাবেন। সুইস ফার্মাসিউটিক্যাল ফার্ম সিটোস-এর তৈরি এই অ্যান্টি নিকোটিন ইনজেকশন ধূমপায়ীর রক্তে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করবে যা তার মস্তিষ্কে নিকোটিনের সঞ্চালন রোধ করবে। ফলে ধূমপায়ী তার অভ্যস্ত তৃপ্তির অনুভূতি পাবে না।

প্রাথমিক পরীক্ষায় এই ইনজেকশন গ্রহণকারী ধূমপায়ীদের ৪০ শতাংশ নয় মাসের মধ্যে ধূমপান ত্যাগে সক্ষম হয়েছেন।