সাত্তারের মৃত্যুতে রোকার গভীর শোক প্রকাশ
রংপুর ওল্ড ক্যাডেট্স এসোসিয়েশন (রোকা) প্রেসিডেন্ট ফিরোজ মাহমুদ ইকবালের পিতা আলহাজ একেএম আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
এক বিবৃতিতে রোকা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট কর্মকর্তা ফিরোজ মাহমুদ ইকবালের পিতা আলহাজ একেএম আব্দুস সাত্তার গত সোমবার মারা যান।
