২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জে নিহত ১

ঢাকা-আরিচা মহাসড়কে মঙ্গলবার রাত ১২টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে কোচের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় পাটুরিয়াগামী সুবর্ণ পরিবহনের একটি কোচ তাকে চাপা দেয় এবং গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

পরে ঘাতক কোচটিকে পাটুরিয়া ঘাট থেকে আটক করা হলেও কোচের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।