২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানিগঞ্জে স্কুল থেকে তাজা বোমা উদ্ধার

ঢাকার কেরানিগঞ্জ থানার তেঘুরিয়া হাইস্কুলের একটি শ্রেণীকক্ষ থেকে বুধবার দুপুরে পুলিশ ও র‌্যাবের যৌথবাহিনী একটি তাজা বোমা উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানিগঞ্জ ও নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 04:01 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কেরানিগঞ্জের তেঘুরিয়া হাইস্কুলের একটি শ্রেণীকক্ষে বুধবার দুপুর সাড়ে ১২ টায় ক্লাস চলাকালীন সময়ে এক ছাত্রী লাল পলিথিনে মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে শ্রেণী শিক্ষককে জানায়। শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষককে জানালে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে কেরানিগঞ্জ থানাকে জানান। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব-২ এর দুটি দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে। পরে তারা বোমাটি নিস্ক্রিয় করে।

সূত্র আরও জানায়, বোমাটিতে সময়নিয়ন্ত্রণ যন্ত্র লাগানো ছিল এবং উদ্ধারের সময় লাল বাতি জ্বলছিল।

এ খবর ছড়িয়ে পড়লে কেরানিগঞ্জের অন্যান্য স্কুলেও ছুটি ঘোষণা করা হয়।