২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ৩৬৯ জন সরকারি চিকিৎসক বিদেশে কর্মরত

বর্তমানে দেশের ৩৬৯ জন সরকারি চিকিৎসক বিদেশে কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

মঙ্গলবার জাতীয় সংসদে বিনপি সাংসদ রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

এদের মধ্যে ৩২৮ জন সৌদি আরবে, ১৬ জন নাইজেরিয়ায়, ১০ জন মালয়শিয়ায়, ৩ জন ইংল্যান্ডে, এবং কানাডা, লিবিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, দুবাই , পূর্ব তিমুর এবং ইরানে একজন করে চিকিৎসক কর্মরত রয়েছেন।