২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীবাগে কবরের ভেতর থেকে ৩৩ বস্তা ফেনসিডিল উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার নগরীর স্বামীবাগে এলাকার একটি কবরের ভেতর থেকে ৩৩ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এর সাথে জড়িত থাকার অপরাধে অধিদপ্তরের কর্মকর্তারা আলমগীর ও ওসমান নামে দুই ফেনসিডিল ব্যবসায়ী হাতে নামে গ্রেফতার করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক চোরাচালানের সাথে জড়িত।

এ ব্যাপারে সূত্রাপুর থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।