ঢাকা সিটি করপোরেশনের ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু
অবশেষে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এডিস মশা নিধন কার্যক্রম শুরু করেছে।
কর্তৃপক্ষ ডেঙ্গুর জন্য ঝুকিপূর্ণ মিরপুর, মোহাম্মদপুর, গ্রীণ রোড ও ধানমণ্ডি এলাকাসমূহের পাশাপাশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে এমন এলাকাতে লাভিংসাইডং ও এডাল্টিসাইডিং কার্যক্রম হাতে নিয়েছে।
সংস্থার স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যেই নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন ডেঙ্গু রোগির সন্ধান পেয়েছে।
ডিসিসি’র স্বাস্থ্য কর্মীরা উক্ত রোগিদের আবাসিক ঠিকানা সংগ্রহ করে তাদের বাড়ির আশ-পাশ জুড়ে প্রায় এক হাজার গজের মধ্যে ফগিং ও লাভিংসাইডং এর ব্যবস্থ্যা নিয়েছে।
ডিসিসি কর্তৃপক্ষ ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে এ ব্যাপারে সচেতনতার পাশাপাশি বাসভবনের অভ্যন্তরে ও বাইরে পরিস্কার রাখার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।
