২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের প্রধানমন্ত্রী কইজুমিকে খালেদা জিয়ার শুভেচ্ছা

জাপানের নিম্ন কক্ষের সদ্যসমাপ্ত নির্বাচনে জুনিচিরো কইজুমির লিবারেল ডেমোক্রাটিক পার্টি বিপুল ভোটে বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া কইজুমিকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বেগম জিয়া এক বার্তায় বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, এ বিজয় আপনার গতিশীল নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনায় দক্ষতার ওপর জাপানি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। আমার দৃঢ় বিশ্বাস আপনার যোগ্য নেতৃত্বে জাপান এবং এর জনগণ আরও সমৃদ্ধি অর্জন করবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাপানের সাথে বিরাজমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তিনি কইজুমির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে চান বলে বেগম জিয়া উল্লেখ করেন।