২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ছাত্রদল-ছাত্র শিবির সংঘর্ষে আহত ২৫

ঝিনাইদহের সরকারি কেসি কলেজে সোমবার জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে উভয় সংগঠনের কমপক্ষে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এ সময় সংর্ঘষের মাঝে পড়ে কলেজের অধ্যক্ষ সামান্য আহত হন।

কলেজের পক্ষ থেকে অর্থনীতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে ছাত্রদল ও শিবিরের দু’নেতার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতিকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

উভয় সংগঠনের মধ্যে আধাঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলতে থাকে। এ ঘটনায় কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলামসহ ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ১৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।