২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে নকল ও ভেজাল পণ্যের কারখানা আবিস্কার, ইমামসহ গ্রেফতার ৬

পঞ্চগড় শহরের রৌশনবাগের একটি নির্জন বাড়ি থেকে পুলিশ নকল নারিকেল তেলসহ ভেজাল পণ্যের কারখানা আবিস্কার করেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ কারখানার মালিক মসজিদের ইমামসহ ৬ জনকে আটক করে।

এ ঘটনায় পঞ্চগড় থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ ফকির জানান, গোপনে খবর পেয়ে মসজিদের ইমাম হাফেজ মো. মর্তুজার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়িতে নকল নারিকেল তেলসহ ভেজাল পণ্যের বিশাল একটি কারখানার সন্ধান পাওয়া যায়।