২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত দক্ষিণ এশীয় গোয়েন্দা কেন্দ্রে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ থাকছে না

ভারতে শিগগিরই প্রতিষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ এশীয় গোয়েন্দা কেন্দ্রে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের অংশগ্রহণের সুযোগ থাকছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

সন্ত্রাস প্রতিহত করতে যুক্তরাজ্য প্রস্তাবিত এ বহুজাতিক গোয়েন্দা কেন্দ্রটি স্থাপনে ভারত নীতিগতভাবে রাজি হয়েছে।

ভারতের প্রতিরক্ষা বিভাগের এক রিপোর্টে বলা হয়, ভারত ছাড়াও প্রস্তাবিত এই কেন্দ্রের সদস্য হবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি এবং স্পেন।

যদিও প্রস্তাবটি এখনো পূর্নাঙ্গ আকারে আসেনি তবে ধারণা করা হচ্ছে বর্তমানে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় কাজ করেছে এমন লোকদেরকেই এখানে নেয়া হবে এবং তাদের মূল লক্ষ্য হবে সাংকেতিক বার্তা উদ্ধার। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, জম্মু এবং কাশ্মীরে সন্ত্রাসবিরোধী কার্যকমে অংশ নেয়ায় ভারতের এক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে।

সদস্য রাষ্ট্রগুলো ছাড়াও যেসব দেশের সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে অথবা যেসব দেশে সন্ত্রাসের আশঙ্কা রয়েছে তারা এই বহুজাতিক গোয়েন্দা সংস্থায় অংশ নিতে পারবে। কিন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং চীন এতে অংশ নিতে পারছে না। তবে রিপোর্টে এর কোন কারণ উল্লেখ করা হয়নি।

ইউরোপীয় ইউনিয়নের ব্রিটেন, ফ্রান্স, স্পেন এবং ইতালি এ সংস্থা প্রতিষ্ঠায় খুবই আগ্রহী কারণ মাদ্রিদে বোমা বিস্ফোরণের পর ইইউ সেন্টার করতে তারা ব্যর্থ হয়। ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তখন বাদ পড়াও এর একটি কারন। তবে বর্তমান প্রস্তাবে এ সংস্থার সাফল্যের ব্যাপারে দেশগুলো আশাবাদী।