২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহস্যজনকভাবে নিখোঁজ ঝালকাঠির শিশু জাকির

জাকির নামে নয় নয়ছরের একটি শিশু ঝালকাঠি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। গত দেড়মাস যাবৎ অনেক চেষ্টা করেও তার সন্ধান মেলে নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

শহরের ফকিরবাড়ি এলাকায় জাকিরের বাসা। তার মা অভাবের কারণে ছেলেকে পৌরসভা এলাকার এক ব্যক্তির কাছে কাজে দেন। ওই ব্যক্তি জানান, জাকিরকে শিকারপুর নিয়ে যাবার পর সেখান থেকে সে হারিয়ে যায়। তার ভাষ্যমতে, সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তল্লাসী চালিয়েও কোন ফল পাওয়া যায় নি। তার মা সন্দেহ করছেন, ওই ব্যক্তি জাকিরকে বিক্রি করে দিয়েছে।

কোন সহৃদয় ব্যক্তি জাকিরের সন্ধান পেলে ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুকে (মোবাইল-০১৭২২৫৯৮৯০) জানাতে অনুরোধ করা হয়েছে।