৪ বাংলাদেশীর লাশ ফেরতের ব্যাপারে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে শুক্রবারে নিহত চার বাংলাদেশীর লাশ ফেরত দেওয়ার ব্যাপারে আখাউড়া আইসিপিতে শনিবার সকাল ১০টায় বিডিআর-বিএসএফ’র কোম্পানি কমাণ্ডার পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ বৈঠকে নিহত চার বাংলাদেশীর লাশ ফেরত দেওয়ার ব্যাপারে শনিবার বিকালে বিএসএফ সিদ্ধান্ত জানাবে বলে বিডিআরকে জানিয়েছে।
বৈঠকে বিডিআর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিডিআর’র পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ফকিরমোড়া কোম্পানির কমাণ্ডার সুবেদার মফিজ ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন লংকামোড়া কোম্পানির অ্যাসিস্টেন্ট কমানডেন্ট এসকে শর্মা।
