বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে একে-৪৭ বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার
পার্বত্য জেলা বান্দরবানের দূর্গম নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী মুরংটিলা এলাকা থেকে বিডিআর সদস্যরা বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেলসহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।
বিডিআর’র জেলা রিজিওন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির বিডিনিউজকে জানান, উদ্ধার করা অস্ত্রশস্ত্রর মধ্যে রয়েছে আটটি একে-৪৭ রাইফেল, চারটি এলএমজি, তিন হাজার ৫৫৯ রাউন্ড গুলি, বিপুল পরিমান ম্যাগজিন, কয়েকটি সামরিক পোষাক এবং বেশ কিছু অয়েল কন্টেইনার।
তিনি জানান, সেনা বাহিনীর মাইন ডিটেক্টর ইউনিট ওই উদ্ধার অভিযানে বিডিআরকে সহায়তা করে।
গত ২ সেপ্টেম্বর একই এলাকা থেকে ২০টি একে-৪৭ রাইফেল এবং ৭৭১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
