২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট পুলিশ প্রশাসন জামা’আতুল মুজাহিদীনের তালিকা তৈরি করছে

জয়পুরহাট পুলিশ প্রশাসন জেলার পাঁচটি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীনের সকল স্তরের সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু করেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 09:05 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

সেই সাথে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বোমা বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠকদের নিয়ে ধারাবাহিকভাবে মত বিনিময় সভার আয়োজন অব্যাহত রেখেছে পুলিশ প্রশাসন।

নাশকতাকারীদের তথ্যাদি সম্পর্কে জনগণের সহযোগিতাও চাওয়া হচ্ছে।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, জামা’আতুল মুজাহিদীনের সকল সদস্যদের নাম-ঠিকানা সম্বলিত পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে আগে গ্রেফতারকৃতদের তথ্যাদি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

এ লক্ষ্যে পুলিশ প্রশাসন, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছে।

জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী প্রতিটি মত বিনিময় সভায় জামা’আতুল মুজাহিদীন ও যেকোন নাশকতা সৃষ্টিকারীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।

এ পর্যন্ত জয়পুরহাট পুলিশ লাইন, সদর উপজেলার মীরপুর চৌমুহনী বাজার, ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রাম ও কালাই উপজেলার মোলামগাড়ী হাটে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।