ফরিদপুরে ১২ ঘন্টার পরিবহন ধর্মঘট পালিত
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ফরিদপুরে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পলিত হয়েছে।
ধর্মঘট চলাকালে ফরিদুর থেকে রাজধানী ঢাকা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ সকল আন্তঃজেলা ও স্থানীয় রুটে বাস, ট্রাক, টেম্পোসহ সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল।
আকস্মিক এ পরিবহন ধর্মঘটের ফলে যাত্রী সাধারণ তীব্র দুর্ভোগ পড়েন।
ফরিদপুর পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং গাড়ির যন্ত্রাংশ, গাড়ির ফিটনেস ফি বাড়ানোর প্রতিবাদে রোববার সন্ধ্যায় ধর্মঘটের সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার ১২ঘন্টার পরিবহন ধর্মঘট শেষে ফরিদপুর জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন সমন্বয় পরিষদ নেতা এবং বাস মালিক গ্রুপের সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল। সভায় জ্বালানি তেলের মূল্য কমানোর জোর দাবি তুলে ধরা হয়।
