২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা প্রেসক্লাবে জামা’আতুল মুজাহিদীনের লিফলেট

গাইবান্ধা প্রেসক্লাবে মঙ্গলবার সকালে জামা’আতুল মুজাহিদীনের লিফলেট পাওয়া গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 12:35 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

প্রেসক্লাবের পিওন সকালে অফিস খোলার পর বারান্দায় প্রচুর সংখ্যক জামা’আতুল মুজাহিদীনের লিফলেট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন।

সূত্র জানায়, জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের উত্থান-পতন এবং কে কি কাজ করেছে এসব লিফলেটে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

লিফলেটগুলো কম্পিউটার প্রিন্টে অফসেটে কাগজে ছাপানো।

এর আগের দিন সোমবারও এরূপ লিফলেট কৌশলে কে বা কারা প্রেসক্লাব সম্পাদক ও সভাপতির কক্ষের টেবিলে চাপা দিয়ে রেখে যায়।