কেরানীগঞ্জে স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু
কেরানীগঞ্জের বড় বাসতা এলাকায় পারিবারিক কলহের জের ধরে সোমবার বিকেলে স্বামীর হাতে স্ত্রী হয়েছে।
নিহত স্ত্রীর নাম লক্ষ্মী রানী সরকার (২২)।
সূত্র জানায়, স্বামী হারাধন সরকার পারিবারিক ঝগড়া বিবাদের কারণে স্ত্রী লক্ষ্মী রানীকে শ্বাসরোধ করে হত্যা করে।
হারাধন সরকার তাঁতী বাজারের একটি স্বর্ণের দোকানে কাজ করে।
পুলিশ সোমবার রাতে লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে নিহতের বড় ভাই বিনয় সরকার কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
ঘাতক স্বামী পলাতক রয়েছে।
