শাহ এএমএস কিবরিয়ার উপর ইংরেজী ভাষায় স্মারক গ্রন্থ প্রকাশিত
হবিগঞ্জে গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে নিয়ে ইংরেজী ভাষায় লিখিত স্মারক গ্রন্থ ৫ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে।
গ্রন্থটি সম্পাদনা করেছেন সাপ্তাহিক বাংলাবার্তা সম্পাদক মোহাম্মদ শাহজাহান। বাংলা প্রকাশনী থেকে প্রকাশিত ২৫৬ পৃষ্ঠার বইটির নামকরন করা হয়েছে (শাহ এএমএস কিবরিয়া এ লিজেন্ড) ুঝযধয অগঝ করনৎরধ অ খবমবহফ”।
বইটিতে শিক্ষাবিদ, সাংবাদিক, কলামিস্ট, সম্পাদক, সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত, ব্যাংকারসহ দেশি-বিদেশী অর্ধশত বিশিষ্ট ব্যক্তির লেখা ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে প্রকাশিত সম্পাদকীয় এবং বেশ কিছু দুর্লভ আলোকচিত্র সন্নিবেশিত করা হয়েছে।
১৯৯৯ সাল থেকে অদ্যাবধি দেশের বিভিন্ন স্থানে বোমা ও গ্রেনেড হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে।
এর আগে মোহাম্মদ শাহজাহানের সম্পাদনায় শাহ এএমএস কিবরিয়া হত্যার ২৪ দিনের মধ্যে (২০/২/২০০৫) ‘শহীদ কিবরিয়া’ নামে ২৪০ পৃষ্ঠার অপর একটি স্মারক গ্রন্থ প্রকাশ হয়।
