জামায়াত নেতা ধর্ষন করেছে এক প্রতিবন্ধীকে
জামায়াত নেতা শাজাহান মুন্সী যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার ডিহি ইউনিয়নের খলিসা গ্রামে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণ করেছে।
ধর্ষণের পর গ্রাম্য শালিসে নামমাত্র মুচলেকা দিয়ে শাজাহান মুন্সীর ২ হাজার টাকা জরিমানা করা হয়।
গ্রামবাসীরা জানায়, মেয়েটি পাশের গ্রামে বেড়াতে যাচ্ছিল। বৃষ্টির কারণে ওই গ্রামের শ্যালো মেশিন ঘরে আশ্রয় নিলে শাহজাহান তাকে একা পেয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে তারই ফুফা এসে হাতেনাতে ধরে ফেলে।
গ্রামের স্থানীয় মাতুব্বররা শাহজাহানকে শারীরিকভাবে লাঞ্জিত করে এবং পরে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তারা ধর্ষককে এক ঘরে করে রাখা, মসজিদে আজান ও নামাজ পড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে।
তবে এ ঘটনায় ধর্ষিতা যাতে মামলা করতে না পারে সে জন্য গ্রাম্য মাতুব্বররা চাপ প্রয়োগ করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
