২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে জঙ্গি সন্দেহে এক মাদ্রসা শিক্ষককে খুঁজছে পুলিশ

১৭ আগস্ট ধারাবাহিক বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত মাওলানা আবদুল মান্নানের ভাই এবং কওমী মাদ্রাসার শিক্ষক মওলানা মোহাম্মদ আলীকে খুঁজছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক এবং হরকাতুল জেহাদ নেতা মওলানা আবদুল মান্নানকে গ্রেপ্তারের পর থেকে মওলানা মোহাম্মদ আলী পলাতক। পুলিশ জানায়, ২৮ আগস্ট থেকে মোহাম্মদ আলী বিনা নোটিশে মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন।

ধারাবাহিক বোমা হামলার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট সোমবার শহরে প্রতিবাদ র‌্যালি ও সমাবেশ করেছে। উদীচী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জোটের সভাপতি আসাদউদ্দিন পবলু, সাধারণ সম্পাদক মাহবুব এ খোদা টুটুল, হেলাল আহমদ প্রমুখ।