চাঁপাইনবাবগঞ্জে বিডিআর বিস্ফোরক ও দোনালা বন্দুকসহ এক যুবককে আটক করেছে
বিডিআর-এর ৬ রাইফেলস্ ব্যাটেলিয়ন সোমাবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম মনোহরপুরে অভিযান চালিয়ে বিস্ফোরক এবং একটি দোনালা বন্দুকসহ এক যুবককে আটক করেছে।
আটক যুবকের নাম রফিকুল ইসলাম।
বিডিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক রফিকের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক এবং বন্দুক উদ্ধার করা হয়। বিস্ফোরকগুলো পরীক্ষার জন্যে বিডিআর সদর দপ্তরে আনা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
