২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকরা জাতীয় উৎপাদনের চালিকাশক্তি: মোরশেদ খান

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান শ্রমিকদের জাতীয় উৎপাদনের চালিকাশক্তি অভিহিত করে বলেছেন, শ্রমিক বান্ধব বর্তমান সরকার শ্রমিক শ্রেণীর কল্যাণে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। শ্রমিক নেতাকে রাষ্ট্রদূত করে শ্রমিক শ্রেণিকে উচুঁ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

মন্ত্রী রোববার চট্টগ্রামে উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরিতে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত শ্রমিক সমাবেশে একথা বলেন। খবর তথ্য বিবরণী’র

ফ্যাক্টরি শ্রমিক দল সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, শ্রমিক দল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি এ এম নাজিম উদ্দিনসহ স্থানীয় শ্রমিক দল ও সিবিএ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিযোগিতায় টিকতে হলে আমাদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানসম¥ত পণ্য উৎপাদন করতে হবে।

ব্যক্তি স¦ার্থ বাদ দিয়ে জাতীয় স¦ার্থের প্রতি লক্ষ্য রেখে উৎপাদন বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।