৩৬ মহিলা এমপিকে নির্বাচিত ঘোষণা, সোমবার শপথ
জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হিসেবে ৩৬ প্রার্থীকে নির্বাচন কমিশন (ইসি) রোববার এক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে।
সূত্র জানায়, সোমবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে নির্বাচিত মাহিলা সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ।
আশা করা হচ্ছে, জাতীয় সংসদের আগামী সেশনে মহিলা সাংসদগণ যোগদান কববেন। ৮ সেপ্টেম্বর থেকে এ সেশন শুরু হচ্ছে।
৩৬ জন মহিলা সাংসদের মধ্যে- বিএনপির ৩০জন, জামাতের তিনজন, জাতীয় পাটির (এরশাদ) দুইজন এবং বিজেপির (মতিন) একজন।
এদিকে আওয়ামী লীগ তাদের জন্য নির্ধারিত নয়টি আসন গ্রহণ না করায় ইসি শূণ্য আসনগুলোতে নির্বচনের জন্য শিগগিরই নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবে।
