২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু আক্রান্ত

রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোববার আরও ১০ জন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুইশ’ সাত জনে দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 09:13 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, মোট আক্রান্তের মধ্যে ৫০ জন এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছে এবং বাকি ১৫৭ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

মশকবাহিত রোগের মধ্যে সারা বিশ্বে ম্যালেরিয়ার পরই ডেঙ্গুর অবস্থান। এডিস মশা এ রোগের জীবাণু বহণ করে।

দেশে ২০০০ সালে প্রথম দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২১৮ জন মারা গেছে।