২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্র নায়িকা প্রেমাসহ চার জন আটক

ট্যাক্সিক্যাব ড্রাইভারের ওপর চড়াও হওয়ায় এবং ট্রাফিকের দায়িত্বে পালনে বিঘœ সৃষ্টি করায় পুলিশ রোববার চিত্রাভিনেত্রী তানিয়া শিকদার প্রেমা (২০)সহ চার জনকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

পুলিশ জানায়, তাদেরকে রমনা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা

হয়েছে।

আটক অন্যরা হলো- প্রেমার ছোট বোন জিনিয়া শিকদার শোভা, ব্যক্তিগত সহকারি মোহাম্মদ সুমন এবং গৃহপরিচারিকা নার্গিস।

পুলিশ জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের নিকট থেকে বিকাল তিনটার দিকে ভাড়া করা একটি হলুদ ট্যাক্সিক্যাবের ড্রাইভারকে মারধোর করার সময় তাদেরকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, প্রেমা এবং তার সহকারি ড্রাইভারকে ট্রাফিক সিগনাল অমান্য করার জন্য জোর করে, কিন্তু ড্রাইভার সিগনাল মেনে গাড়ি থামালে তারা ড্রাইভারের ওপর চড়াও হয়। এ সময়ে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে প্রেমা তার সাথে খারাপ ব্যবহার করে।

রমনা পুলিশ জানায়, ট্যাক্সিক্যাব ড্রাইভার শাহিনুর রহমান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।