২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বছরে সুন্দরবনে ১০০ জনকে বাঘে খেয়েছে

সুন্দরবনের বাঘের আক্রমনে ছয় বছরে প্রাণহাণি ঘটেছে একশত জনের এবং আহত হয়েছে আরও অসংখ্য মানুষ। নিহতদের মধ্যে রয়েছে বাওয়ালী, মৌয়ালী, কাঠুরিয়া এবং জেলে সম্প্রদায়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সুন্দরবন পশ্চিম ও পূর্ব বন বিভাগে এসব মানুষ বাঘের আক্রমণের শিকার হয়। সূত্র জানায়, সুন্দরবন পশ্চিম বন বিভাগে ২০০০ সালে ৩০জন, ২০০১ সালে ১৯ জন, ২০০২ সালে নয় জন, ২০০৩  সালে ১৮ জন, ২০০৪ সালে ১৫জন এবং ২০০৫ সালে সাত জন। এদিকে পূর্ব বন বিভাগে ২০০৩ ও ২০০৪ সালে একজন করে মোট ১০০জন বাঘের আক্রমনে প্রাণ হারায়।

রোববার দুপুরে খুলনা প্রেস ক্লাবে বাংলাদেশ বন বিভাগ ও সন্ধানী লাইফ ইসন্সুরেন্স কোম্পানি লি. এর উদ্যোগে সুন্দরবনের বাওয়ালী, মৌয়ালী, কাঠুরিয়া এবং জেলেসহ অন্যান্য পেশাজীবীদের বাধ্যতামূলক গোষ্ঠী বীমা প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিভাগীয় বন কর্মকর্তা আলতাফ হোসেন। অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন বাগেরহাটের বন সংরক্ষক শেখ মিজানুর রহমান, প্রকল্পের পরিচালক সুশান্ত প্রামাণিক প্রমুখ।