২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের পুনঃনিযুক্ত প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর অভিনন্দন

সেল্লাপান রামানাথান দ্বিতীয় মেয়াদে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ায় রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শনিবার তাকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

রামানাথানকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া আপনার নেতৃত্ব দানের ক্ষমতা ও দক্ষতার পরিচায়ক। তথ্য বিবরণী।

রাষ্ট্রপতি বলেন, আপনার যোগ্য নেতৃত্বে সিঙ্গাপুর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করে। 

পৃথক এক বার্তায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, দ্বিতীয় বারের মতো ছয় বছরের জন্য সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নিযুক্ত হওয়া আপনার প্রতি সিঙ্গাপুরের জনগণ ও সরকারের বিশ্বাস ও নির্ভরতারই  প্রকাশ। 

প্রধানমন্ত্রী তার বার্তায় দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

বেগম জিয়া সিঙ্গাপুরের পুনঃনিযুক্ত প্রেসিডেন্ট সেল্লাপান রামানাথনকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।