২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জঙ্গী সন্দেহে তিনজন গ্রেফতার, দুইজনের চার দিনের রিমান্ড মঞ্জুর

ফরিদপুরে জঙ্গী সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে জাহিদ (৩০), কামাল (৩০) ও মান্নান (৩০)।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার ফরিদপুর কতোয়ালী থানা পুলিশ দুই সহোদরকে এবং শনিবার সদরপুর উপজেলায় আটরশি বিশ্ব জাকের মঞ্জিল থেকে একজনকে আটক করা হয়।

সূত্র আরো জানায়, আটককৃত দুই সহোদর জাহিদ ও কামালকে শনিবার  ১৭ আগস্টের বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত তা মঞ্জুর করেছে।

এদিকে শনিবারে মান্নানকে (৩০) বিশ্ব জাকের মঞ্জিল থেকে জাকের মঞ্জিলের নিরাপত্তা  কর্র্মীরা  জঙ্গী সন্দেহে আটক করে পুলিশে সোর্পদ করে।