২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ভোরের কাগজের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শনিবার দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক শ্যামল দত্ত এবং প্রতিবেদক সাইফ উদ্দিন আহমেদ লেনিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

ভোরের কাগজের ২৪ আগস্টের সংখ্যায় ‘মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে হোসেনপুর বিএনপি নেতার দাপট, কৃষক পরিবার সর্বস্বান্ত’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিএনপি নেতা রফিক দণ্ড বিধির ৫০০/৫০০(১) ধারায় মামলাটি দায়ের করেন। বিচারক শাহনেওয়াজ দিলরুবা খান বিবাদিগণের বিরুদ্ধে সমন জারি করে ২২ অক্টোবর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

এঘটনায় স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।