জঙ্গি গোষ্ঠীর হুমকি, ভোরের কাগজ কার্যালয়ের ওপর পুলিশের কড়া নজর
জঙ্গিবাদি গোষ্ঠী জামা’আতুল মুজাহিদীনের হুমকির পর দৈনিক ভোরের কাগজের বাংলামোটরের কার্যালয়ের ওপর কড়া পুলিশি নজর রাখা হচ্ছে।
শুক্রবার যোগাযোগ করে জানা যায়, দুপুর পর্যন্ত পত্রিকারটির কার্যালয়ের সামনে কোনো পুলিশ মোতায়েন করা হয়নি। তবে বৃহস্পতিবার রাতে জিডির পর পুলিশ সেখানে গিয়েছে।
এ ব্যাপারে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে জানান, পত্রিকা কর্তৃপক্ষ তাদের কাছে কোনো পুলিশি নিরাপত্তা চাননি। তবে তারা বিষয়টি জিডিতে উল্লেখ করেছেন।
পুলিশ সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পত্রিকা কার্যালয়ের ওপর কড়া নজর রাখছে।
বৃহস্পতিবার ভোরের কাগজ কর্তৃপক্ষকে ডাকযোগে পাঠানো এক চিঠিতে পত্রিকার কার্যালয়ে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে পত্রিকা কর্তৃপক্ষ রমনা থানায় একটি জিডি করে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবেদন জানায়।
