২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারদেশে ৬ সেপ্টেম্বর কালোদিবস পালন করবে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ

বিরোধী দল সমর্থিত আইনজীবীদের ফোরাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) ৬ সেপ্টেম্বর সারাদেশে কালোদিবস পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

২০০৩ সালের ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধন চলাকালে বিএনপি’র ক্যাডার সগির আহমেদের নেতৃত্বে সন্ত্রাসীরা আইনজীবীদের ওপর হামলা চালায়।

আইনজীবী সমন্বয় পরিষদ নেতারা অভিযোগ করেন, ওই ঘটনায় ১০০জন আইনজীবীসহ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছিলেন। এসময় সন্ত্রাসীরা ঢাকা বার সমিতি কার্যালয়ের আসবাবপত্র এবং সমিতির মিলনায়তনও ভাংচুর করে।

আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যসচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী শুক্রবার বিডিনিউজকে জানান, এবারের দিবস পালনে তারা যে বিষয়গুলোর প্রতিবাদ করবেন, তা হচ্ছে- ১৯৭৫ সালে সামরিক বাহিনীর ক্ষমতাগ্রহণ এবং এর ধারাবাহিকতায় সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় প্রদানকারী বিচারকদের বিরুদ্ধে সরকারের চাপ সৃষ্টি, হাইকোর্টের এ যুগান্তকারী রায়ের রিরুদ্ধে সরকারের ষড়যন্ত্র এবং দেশজুড়ে বোমা হামলার সাথে জড়িতদের চিহ্নিত করতে সরকার ব্যর্থতা।

এদিন আইনজীবী নেতারা কেন্দ্রীয়ভাবে কালো ব্যাজ ধারন করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সভা--সমাবেশ করবেন।

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী শুক্রবার বিডিনিউজকে জানান, সারা দেশের আইজীবীরাও আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ৬ সেপ্টেম্বর দেশের সকল জেলা বার সমিতিতে একই ধরনের কর্মসূচি পালন করবেন।