‘শায়খ আব্দুর রহমানের হদিস সরকার এখনো পায়নি’
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান কোথায় আছেন, সে সম্পর্কে সরকার কিছুই জানে না।
তিনি দেশে না কি বাইরে অবস্থান করছেন, তা এখনও পরিস্কার নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক জহিরুল হক বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংএ কথা জানান।
তিনি বলেন, শায়খ রহমানের অবস্থানস্থল সম্পর্কে তার কিছুই জানা নাই।
তিনি আরও বলেন, অপরাধীদের খুঁজে বের করতে এবং তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে।
জেএমবি’র প্রধান নেতা শায়খ রহমান দেশব্যাপী ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের ঘটনার সন্দেহভাজন।
