২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অযোগ্য ব্যক্তিদের দিয়ে গোয়েন্দা সংস্থা চালানো হচ্ছে’

তুলনামূলক অযোগ্য ও অথর্ব ব্যক্তিদের দিয়ে দেশের গোয়েন্দা সংস্থা চালানো হচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

দেশব্যাপী ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা পরবর্তী খুলনা বিভাগীয় ঊর্দ্ধতন কর্মকর্তাদের মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেছেন।

কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরিজ বোমা হামলার ঘটনা সংস্থার দায়িত্বহীনতারই প্রকাশ।

বুধবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার আব্দুল মালেক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম।

সভায় সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর তদারকি ও নজরদারি বাড়ানোসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া জঙ্গিদের চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তারসহ সকল সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বিভাগের ১০ জেলার ডিসি, এসপি, ঊর্দ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।