শেরপুরে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া পলাতক আসামী গ্রেপ্তার
শেরপুরে কারাগারে নেওয়ার পথে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়া এক আসামীকে পুলিশ মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, নালিতাবাড়ী থানার একটি প্রতারণা ও জালিয়াতি মামলার আসামী ধোবাজুরা গ্রামের আব্দুল মজিদের ছেলে হাফিজুর রহমানকে গত ২৮ আগষ্ট রাতে গ্রেফতার করে এর পরদিন সোমবার আদালতে সোপার্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করলে সোমবার বিকেলে পৌনে ছয়টার সময় প্রিজন ভ্যানে উঠানোর সময় সে পালিয়ে যায়। এ ঘটনায় কর্তব্যরত পুলিশের ২ হাবিলদার ও ৪ কনস্টেবলকে সাসপেন্ড করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকাল ৫ টার দিকে নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজার থেকে তাকে গ্রেফতার করে । বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
