২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার জেএমবি নেতা আকবর আলী আরো ৫ দিনের রিমান্ডে

কুষ্টিয়ায় গ্রেফতারকৃত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক নেতা আকবর আলীকে (৩০) আরো পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

মঙ্গলবার জেলার দৌলতপুর আমলী আদালত এবার তাকে অন্য একটি বোমা বিস্ফোরণ ও অপহরণের মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড মঞ্জুর করে।

দুপুরে কড়া পুলিশ প্রহরায় জেএমবি নেতা আকবর আলীকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আব্দুল আজিজের আদালতে হাজির করা হয়। দৌলতপুর থানার ১৩ জুলাই’র ৮নং মামলায় গ্রেফতার ও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা।