২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ কনষ্টেবল বাদশা মিয়া হত্যা মামলার ৩৭ আসামি খালাস

আওয়ামীলীগ সরকারের আমলে হরতাল চলাকালে পুলিশ কনষ্টেবল বাদশা মিয়া হত্যা মামলায় শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের পুত্রসহ ৩৭ জন খালাস পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল হাসান আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় মঙ্গলবার এ রায় দেন।

২০০১ সালের তিন ফেব্রুয়ারি হরতাল চলাকালে হরতাল সমর্থনকারীরা পুলিশ কনষ্টেবল বাদশা মিয়াকে পুলিশি পোশাক পরিহিত অবস্থায় মোহাম্মদপুর নূর মসজিদের ভিতরে নিয়ে পিটিয়ে হত্যা করে। এ হত্যার অভিযোগে এস আই দেলোয়ার হোসেন মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।

চার্জশিটে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হককে আসামি করা হলেও রাষ্টপক্ষের আবেদনের ভিত্তিতে ২০০৩ সালের ১০ মার্চ তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার রায়ে বিচারক বলেন, বাদশা মিয়াকে খুন করা হয়েছে তাতে আসামিপক্ষও দ্বিমত পোষণ করেননি। তবে আসামিরা এ খুনের সঙ্গে জড়িত তা রাষ্ট্রপক্ষ প্রমানে ব্যর্থ হয়েছে।